বাংলা চ্যাটবট · Bangla chatbot

আপনার ওয়েবসাইট এখন বাংলায় উত্তর দেবে।

কাস্টমার লিখুক “ডেলিভারি চার্জ কত?”, “delivery charge koto?” বা “What is the delivery fee?” — Sifra তিনটাই বোঝে, আর আপনার ঠিক করে দেওয়া উত্তরটাই দেয়। মানুষ লাগলে চ্যাট চলে আসে আপনার ফোনে।

এই পেইজের কোণের চ্যাটটাই Sifra, লাইভ। বাংলায় কিছু জিজ্ঞেস করে দেখুন।

বাংলা, Banglish, Englishসেটআপ আমরাই করিবানান ভুল হলেও বোঝে
ক
কাঁথা অ্যান্ড কো.সাধারণত সাথে সাথে উত্তর দেয়
ঢাকার বাইরে ডেলিভারি কত দিনে?
ঢাকার বাইরে ৩–৫ কার্যদিবসে ডেলিভারি হয়। চার্জ ১২০ টাকা।
bkash e payment kora jabe?
জি, bKash, Nagad আর ক্যাশ অন ডেলিভারি — তিনভাবেই পেমেন্ট করা যায়।
মানুষের সাথে কথা বলুন
Powered by Sifra
কেন Sifra

বাংলাদেশের কাস্টমার যেভাবে লেখে, Sifra সেভাবেই বোঝে।

কেউ বাংলায় লেখে, কেউ ইংরেজি অক্ষরে বাংলা, কেউ ইংরেজিতে। বানান ভুলও থাকে। বেশিরভাগ চ্যাটবট এখানেই আটকে যায়, Sifra যায় না।

বাংলা + Banglish + English

“দোকান কোথায়?”, “dokan kothay?” আর “Where is your shop?” — তিনটা প্রশ্নই একই উত্তরে পৌঁছায়।

বানান ভুলেও বোঝে

“delivary”, “ডেলিবারি”, “kobe pabo” — ছোটখাটো ভুল বা ভিন্ন শব্দেও সঠিক উত্তর খুঁজে নেয়।

নিজে থেকে কিছু বানায় না

শুধু আপনার দেওয়া বা অনুমোদন করা উত্তর দেয়। ভুল দাম বা মিথ্যা অফার দেওয়ার ভয় নেই।

ফোন থেকে লাইভ চ্যাট

কাস্টমার “মানুষের সাথে কথা বলুন” চাপলেই Sifra Chat অ্যাপে নোটিফিকেশন আসে, ফোন থেকেই উত্তর দিন।

কোনো লিড হারাবে না

আপনি অফলাইনে থাকলে কাস্টমার নাম, ইমেইল আর প্রশ্ন রেখে যায়। ইমেইলে আর ড্যাশবোর্ডে পেয়ে যাবেন।

সব ওয়েবসাইটে চলে

WordPress (প্লাগিন আছে), WooCommerce, Shopify বা যেকোনো ওয়েবসাইটে এক লাইন কোডে।

কীভাবে কাজ করে

২–৩ কার্যদিবসে আপনার সাইটে চালু।

1

প্রশ্নগুলো পাঠান

কাস্টমাররা সাধারণত যা জিজ্ঞেস করে: দাম, ডেলিভারি, সময়, রিটার্ন। একটা সাধারণ লিস্টই যথেষ্ট।

2

আমরা বট বানাই

আপনার লোগো, রং আর উত্তর দিয়ে। বাংলা, Banglish, ইংরেজি — সব ধরনের প্রশ্ন আমরা যোগ করে দিই।

3

দেখে নিন, চালু করুন

নিজে টেস্ট করুন, দরকার হলে বদলাতে বলুন, তারপর সবার জন্য চালু।

শুধু সঠিক উত্তর

যা জানে না, সেটা বানিয়ে বলে না।

অনেক AI চ্যাটবট আন্দাজে উত্তর দেয়। Sifra শুধু আপনার অনুমোদিত উত্তর দেয়। নিশ্চিত না হলে সেটা বলে দেয় আর কাস্টমারকে আপনার কাছে পাঠায়।

কাস্টমার৩টা নিলে ডিসকাউন্ট পাবো?
Sifraএ বিষয়ে আমার কাছে এখনো উত্তর নেই। আমাদের টিমের সাথে কথা বলবেন, নাকি আপনার নম্বর রেখে যাবেন?
প্রশ্ন ও উত্তর

বাংলা চ্যাটবট নিয়ে প্রশ্ন

Sifra কি সত্যিই বাংলা বোঝে?

হ্যাঁ। বাংলা অক্ষরে, ইংরেজি অক্ষরে বাংলা (Banglish) আর ইংরেজি — তিনভাবেই লেখা প্রশ্ন বোঝে, ছোটখাটো বানান ভুলসহ।

এটা কি AI চ্যাটবট?

Sifra ভিন্ন ভিন্ন শব্দ আর বানান ভুল বুঝতে পারে, কিন্তু উত্তর দেয় শুধু আপনার অনুমোদিত প্রশ্নোত্তর থেকে। নিজে থেকে উত্তর বানায় না, তাই ভুল দাম বা প্রতিশ্রুতির ঝুঁকি নেই, আর AI-এর আলাদা খরচও নেই।

সেটআপ কি নিজে করতে হবে?

না। প্রশ্নগুলো পাঠালেই আমরা বট বানিয়ে আপনার সাইটে বসিয়ে দিই, সাধারণত ২–৩ কার্যদিবসে।

খরচ কত?

Starter: সেটআপ ৳১,৫০০ + মাসে ৳৫০০। Business: ৳৪,০০০ + মাসে ৳১,০০০ (লাইভ চ্যাটসহ)। Premium: ৳৮,০০০ + মাসে ৳২,০০০। bKash, Nagad, Cellfin বা ব্যাংকে পেমেন্ট করা যায়। সব প্ল্যান দেখুন।

কোন কোন ওয়েবসাইটে চলে?

WordPress (Sifra Chat প্লাগিন), WooCommerce, Shopify, Wix, Webflow বা নিজের বানানো যেকোনো ওয়েবসাইটে।

আরও দেখুন: WordPress chatbot · WooCommerce chatbot · Shopify chatbot · Live chat + chatbot · FAQ

এই সপ্তাহেই আপনার সাইটে বাংলা চ্যাটবট।

আপনার ব্যবসার কথা জানান, আমরা আপনার নিজের উত্তর দিয়ে একটা ফ্রি ডেমো বট বানিয়ে পাঠাব।